Durgapur News দুর্গাপুরের খবর

Stay updated with the latest happenings and stories from Durgapur and beyond.

3rd Feb 2026: ED Raids in Durgapur- Asansol: The Enforcement Directorate (ED) on Tuesday raided around 12 addresses, some of which belonged to a cop and businessmen, in Burdwan West of West Bengal for money laundering in the coal smuggling scam and recovered a huge amount of cash from one of them.

At around 6 am, three ED teams, accompanied by central forces, reached the industrial belt of the district and launched the crackdown. The cop who faced the raid is Manoranjan Mondal of the state police, officer-in-charge (OC) of the Budbud police station under the Asansol-Durgapur police commissionerate. An ED team visited his house at Durgapur city centre area and questioned him about the illegal trade.

Mondal took charge of the police station a few days ago. He was earlier suspended in November of 2024 for many instances of inappropriate conduct, including a Trinamul Congress leader's birthday celebration at Baraboni police station while serving as the OC there.

Besides, a trader Prabir Dutta’s residence at Sepco Township, a businessman Rajesh Bansal’s house at Jamuria and coal trader Mainul Shah’s house at Nabagram in Pandabeswar were searched while the owners were grilled by the ED officers.

In the afternoon, bank officials with bags were brought to Bansal's house for counting of currency notes following the recovery of around ₹1 crore in cash. Residences of Bansal's two sons, Amit and Sumit were also raided. At Raniganj a businessman Kiran Khan’s house was also raided. 

Source: https://www.deccanchronicle.com/  

3rd Feb 2026: কলকাতা, দিল্লি, আসানসোল, দুর্গাপুরের একাধিক ঠিকানায় চলছে তল্লাশি

কয়লা এবং বালি পাচার মামলার তদন্তে মঙ্গলবার সকাল থেকেই তল্লাশি চলছে কলকাতা, দুর্গাপুর, আসানসোলের একাধিক ঠিকানায়। এই সংক্রান্ত মামলার সূত্রে তল্লাশি চলছে দিল্লির কয়েকটি ঠিকানাতেও।

বালি এবং কয়লা পাচার মামলার তদন্তে ফের সক্রিয় ইডি। মঙ্গলবার সকাল থেকেই তল্লাশি চলছে কলকাতা, দুর্গাপুর, আসানসোলের একাধিক ঠিকানায়। এই সংক্রান্ত মামলার সূত্রে তল্লাশি চলছে দিল্লির কয়েকটি ঠিকানাতেও। ইডির তদন্তকারীদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও। 

মঙ্গলবার সকাল থেকেই তল্লাশি চলছে পশ্চিম বর্ধমান জেলার একাধিক জায়গায়। ইডি সূত্রে খবর, ভোর সাড়ে ৬টা নাগাদ কলকাতা থেকে তিনটি গাড়ি করে ইডির একটি দল জামুড়িয়ায় পৌঁছোয়। তার পর তল্লাশি শুরু হয় জামুড়িয়া বাজার সংলগ্ন পাঞ্জাবি মোড় এলাকায় ব্যবসায়ী রমেশ বনসলের বাড়িতে। তাঁর দুই পুত্র সুমিত বনসল এবং অমিত বনসলের বাড়িতেও তল্লাশি চলছে। 

এর পাশাপাশি জামুড়িয়ার পঞ্জাবি মোড়ে একটি হার্ডঅয়্যারের দোকান এবং একটি গুদামেও হানা দিয়েছেন ইডি আধিকারিকেরা। জামুড়িয়া হাটতলা এলাকার বনসাল হার্ডঅয়্যার নামের দোকানেও তল্লাশি চলছে। বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডলের দুর্গাপুর সিটি সেন্টারের বাড়িতেও হানা দিয়েছেন তদন্তকারীরা। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পান্ডবেশ্বরের নবগ্রাম এবং দুর্গাপুরের একটি ঠিকানাতেও তল্লাশি চলছে।

ইডি সূত্রে খবর, বালি এবং কয়লা পাচার মামলায় আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়টি খতিয়‌ে দেখতেই এই তল্লাশি অভিযান। উল্লেখ্য, কয়লা পাচার সংক্রান্ত একাধিক মামলার তদন্ত করছে ইডি। ২০২০ সালে আসানসোল, দুর্গাপুর-সহ ইস্টার্ন কোলফিল্ড (ইসিএল)-এর বিভিন্ন খনি থেকে বেআইনি ভাবে কয়লা তুলে বিভিন্ন জেলায় পাচার করা নিয়ে একটি মামলা হয়েছিল। তাতে ইসিএলের কয়েক জন প্রাক্তন কর্তা-সহ বেশ কয়েক জনকে গ্রেফতার করা হয়। সেই মামলার তদন্তেই গত ৮ জানুয়ারি আইপ্যাক-এর দফতরে এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। তবে সম্প্রতি কলকাতা সংলগ্ন এলাকায় নতুন করে কয়লা পাচার সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছে। সেই মামলাতেই তৎপর হয়েছেন তদন্তকারীরা। 

Source: https://www.anandabazar.com/ 

ED Raid in Durgapur | রাজ্যে ফের অভিযানে ইডি। এবার দুর্গাপুরের সেপকো টাউনশিপে হানা। দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়িতে ইডি, সাতসকালে ৩টি গাড়িতে চড়ে হানা ইডি। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপেই অভিযান, ব্যবসায়ী প্রবীর দত্তের বাড়িতে হানা, আসানসোলের জামুরিয়াতেও ইডি হানাজামুরিয়া বাজার , লাগোয়া এলাকায় হানা, ব্যবসায়ী রাজেশ বনসলের বাড়িতে হানা।

Source: https://bengali.news18.com/

2nd Feb 2026: দুর্গাপুরে শিল্প করিডরের ঘোষণা বাজেটে! : দুর্গাপুরে নয়া শিল্প করিডরের ঘোষণা করা হল বাজেটে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী দাবি করেন, পূর্ব ভারত এবং উত্তর-পূর্ব ভারতের উন্নয়নের জন্য বাড়তি জোর দেওয়া হচ্ছে। সেই রেশ ধরে ইন্টিগ্রেটেড ইস্ট-কোস্ট করিডর তৈরি করা হবে। দুর্গাপুরে নয়া শিল্প করিডরের ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট ভাষণে কেন্দ্রীয় অর্থমন্ত্রী দাবি করেন, পূর্ব ভারত এবং উত্তর-পূর্ব ভারতের উন্নয়নের জন্য বাড়তি জোর দেওয়া হচ্ছে। সেই রেশ ধরে ইন্টিগ্রেটেড ইস্ট-কোস্ট করিডর তৈরি করা হবে। আর তার একটি কেন্দ্র তৈরি করা হবে দুর্গাপুরে। তাছাড়াও পূর্ব ভারতের পাঁচটি রাজ্যে পাঁচটি পর্যটন কেন্দ্র তৈরির ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সেই রেশ ধরে ৪,০০০টি ইলেকট্রিক বাসের প্রস্তাব দিয়েছেন।

Source: https://www.hindustantimes.com/bangla

২৭ জানুয়ারি ২০২৬খুন করে দেহে মাখানো হয়েছিল নুন, তাই দুর্গন্ধ মেলেনি! দুর্গাপুরে পরিত্যক্ত আবাসনে মিলল মহিলার কঙ্কাল

পুলিশ সূত্রে খবর, মৃতার দেহে নুন ঢালা হয়েছিল। মনে করা হচ্ছে, যাতে দ্রুত পচন না ধরে এবং দুর্গন্ধ ঢাকা যায়, তাই এই পন্থা নিয়েছিলেন খুনি। হয়তো পরে দেহ অন্য কোথাও সরিয়ে নিয়ে যাওয়ার ছক ছিল। 

কয়েক দিন ধরে খোঁজ মিলছিল না দুর্গাপুরের ইস্পাত হাসপাতালের এক আয়ার। মঙ্গলবার তাঁর কঙ্কালসার দেহ পাওয়া গিয়েছে ইস্পাতনগরীর পরিত্যক্ত একটি আবাসন থেকে। এ নিয়ে শোরগোল এলাকায়। খুনের অভিযোগে পুলিশের হাতে আটক হয়েছেন আয়ার স্বামী।

পুলিশ সূত্রে খবর, মৃতার নাম ছবি দাস। বয়স ৫৫ বছর। ইস্পাত কারখানায় আয়ার কাজ করতেন তিনি। ছবির স্বামীর নাম প্রদীপ চক্রবর্তী। আগে ঠিকাশ্রমিকের কাজ করতেন। এখন তেমন কিছু করেন না। দুর্গাপুর থানার সেক্টর-ডি মার্কেটের কাছে তৃণমূলের শ্রমিক সংগঠনের কার্যালয়ের ঠিক পাশেই একটি পরিত্যক্ত আবাসনে থাকতেন নিঃসন্তান দম্পতি। মঙ্গলবার দুর্গন্ধ পেয়ে ওই আবাসনের একটি ঘরে ঢুকে চমকে যান স্থানীয় কয়েক জন বাসিন্দা। তাঁরা দেখেন, একটি কঙ্কালসার দেহ পড়ে রয়েছে ঘরে।

মুহূর্তের মধ্যে শোরগোল শুরু হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। খোঁজ শুরু হয় ছবির স্বামীর। স্থানীয়দের অভিযোগ, প্রদীপই স্ত্রীকে খুন করেছেন।

পুলিশ সূত্রে খবর, মৃতার দেহে নুন ঢালা হয়েছিল। মনে করা হচ্ছে, যাতে দ্রুত পচন না ধরে এবং দুর্গন্ধ ঢাকা যায়, তাই এই পন্থা নিয়েছিলেন খুনি। হয়তো পরে দেহ অন্য কোথাও সরিয়ে নিয়ে যাওয়ার ছক ছিল। ছবির মৃত্যু কবে হয়েছে, তা এখনও পরিষ্কার নয়। দেহে নুন ছড়ানো হয়েছিল বলেই হয়তো প্রথমে দুর্গন্ধ ছড়ায়নি। প্রতিবেশীদের দাবি, প্রদীপ এবং ছবির বড় কোনও গন্ডগোল ছিল না। তবে দিন কয়েক আগে তাঁদের মধ্যে অশান্তি হয়েছিল। সাধারণ দাম্পত্যকলহ ভেবেছিলেন সকলে। ছবির এক সহকর্মী জানান, কিছু দিন ধরে আর্থিক সংক্রান্ত বিষয়ে চাপে ছিলেন প্রৌঢ়া। তিনি বলেন, ‘‘ছবি খুবই ভাল মহিলা। কয়েক মাস ধরে স্বামীর সঙ্গে ওর টাকাপয়সা নিয়ে কিছু গোলমাল ছিল। আমার মনে হয়, সেখান থেকেই গন্ডগোল হয়। ছবিকে ওর স্বামী মেরে ফেলেছে।’’

পুলিশ সূত্রে খবর, ছবির স্বামীকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে তাঁকে গ্রেফতার করা হয়েছে। প্রৌঢ়ার রহস্যমৃত্যুর তদন্ত চলছে বলে জানান পুলিশের এক পদস্থ কর্তা। 

Source: https://www.anandabazar.com/ 

A bustling street scene in Durgapur with people and colorful market stalls under a bright sky.
A bustling street scene in Durgapur with people and colorful market stalls under a bright sky.

Stay Updated

Get the latest news from Durgapur daily

FAQs

What news do you cover?

We cover local, state, national, and international news.

How often is news updated?

Our news portal updates throughout the day with the latest happenings.

Can I find sports news here?

Yes, we provide current sports news, including local and national events.

Absolutely, we share updates on business developments and market trends.

Is there business news available?
How do I contact you?

You can reach us via the contact page on our website.

Get in Touch

Send us your news tips or questions anytime.